ভোগ্যপণ্য বিপণনের বিবেচ্য বিষয় পর্যাপ্ত সরবরাহের কারণে সবজি বিক্রেতা হালিমের বিক্রয় বৃদ্ধি পায়।
ভোগ্যপণ্য বলতে চূড়ান্ত ভোগের উপযোগী পণ্যকে বোঝায় পণ্য ক্রয়ের পর পুনঃ প্রক্রিয়াজাতকরণ ছাড়াই ভোক্তারা সরাসরি ভোগ বা ব্যবহার করে তাকে ভোগ্যপণ্য বলে। এরূপ পণ্য এমন অবস্থায় থাকে যা সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হয়। সেসকল পণ্য যেগুলো চূড়ান্ত ভোক্তা ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে ক্রয় করে। বাসার পাশের দোকান গুলোতে সাজানো উৎপাদিত পণ্য। যেমনঃ- সাবান, ব্লেড, ঘড়ি, রেডিও ইত্যাদি সবই এ পণ্যের উদাহরণ। যেহেতু এ পণ্যগুলো নিয়মিত ব্যবহৃত হয়ে থাকে, তাই এরূপ পণ্যের পর্যাপ্ত এবং নিয়মিত সরবরাহ থাকতে হয়।
উদ্দীপকে দেখতে পাই যে মিসেস বেলি একজন গৃহিণী। তিনি পারিবারিক প্রয়োজনে বাজারে যান সেখানে গিয়ে তিনি সবজি বিক্রেতা হালিমের নিকট তাজা সতেজ সবজি দেখতে পান। সবজি কেনেন। সবজি বিক্রেতা ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সতেজ সবজি বাজারে আনায় বিক্রয় ব্যাপক হারে বৃদ্ধি পায়।
উদ্দীপকে হালিম একজন সবজি ব্যবসায়ী। তিনি পন্য বিপণনে ভোগ্য পণ্য বিপণনের পর্যাপ্ত সরবরাহ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবসা পরিচালনা করেন। কারণ ভোগ্য পণ্যের ভোক্তারা প্রতিদিন কোন না কোন প্রয়োজনে ক্রয় করে। এক্ষেত্রে নির্দিষ্ট পণ্য পাওয়া না গেলে ভোক্তারা বিকল্প পণ্য ক্রয় করে। তাই পণ্যের সরবরাহ নিয়মিত ও পর্যাপ্ত হওয়া একান্ত প্রয়োজন। এ সকল বিষয় বিবেচনায় নিয়ে হালিম প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ সতেজ সবজি বাজারে এনে বিক্রয় করেন এবং তার বিক্রয় বৃদ্ধি পায়।