উদ্দীপকে মিসেস বেলি কোন বাজারের ক্রেতা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বেলি একজন ভোক্তা বাজারের ক্রেতা। নিজের পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় কারীদের নিয়ে ভোক্তা বাজার গঠিত হয়। ভোক্তা বাজারের ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহার বা ভোগের লক্ষ্যে পণ্য বা সেবা ক্রয় করে থাকে। তাদের পণ্য বা সেবা ক্রয় এর মুখ্য উদ্দেশ্য থাকে চূড়ান্ত ভোগ বা ব্যবহার। সুতরাং নিজের পারিবারিক সদস্যদের এবং গৃহে বসবাসকারীদের ব্যক্তিগত প্রয়োজন পূরণের লক্ষ্যে পণ্য ও সেবা ক্রেতাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। এ বাজারের সদস্যরা মূলত নিজের বা পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় করে। ক্রয়ের ক্ষেত্রে তাদের কোন ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। উদ্দীপকে লক্ষ্য করলে দেখতে পাই, যে মিসেস বেলি একজন গৃহিণী তিনি পারিবারিক প্রয়োজনে বাজারে যান সেখানে গিয়ে তিনি সবজি বিক্রেতা হালিমের নিকট তাজা সবজি দেখতে পান এবং তা ক্রয় করে যা ভোক্তা বাজারের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস বেলি কোন বাজারের ক্রেতা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর