'রাজন ব্রাদার্স' এর আসবাবপত্র পণ্যের জীবনচক্রের কোন স্তরে আছে? ব্যাখ্যা কর।
উত্তর: রাজন ব্রাদার্সের আসবাবপত্র পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে আছে। পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকলে পণ্যটি পূর্ণতা স্তরে প্রবেশ করে। যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং একপর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে পূর্ণতা স্তর বলে। পণ্য জীবনচক্রের যে স্তরে বিক্রয় প্রবৃদ্ধি ধীর গতির হয় অথবা স্থির থাকে তাকে পূর্ণতায় স্তর বলে। এই স্তরে এসে বিক্রয় বাড়লেও বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে এবং প্রতিযোগীদের সংখ্যা বাড়ে। উদ্দীপকে লক্ষ্য করলে দেখতে পাই যে, রাজন ব্রাদার্স একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে তার চাহিদা এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের আসবাবপত্র প্রস্তুত ও বিপণন করে। প্রতিষ্ঠানটির বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেও আস্তে আস্তে মুনাফা কমতে থাকে। যা একটি পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'রাজন ব্রাদার্স' এর আসবাবপত্র পণ্যের জীবনচক্রের কোন স্তরে আছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর