হোটেল ডায়মন্ড এর গৃহীত পদক্ষেপের যথার্থতাই সফলতার মূল কারণ তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: হোটেল ডায়মন্ডের গৃহীত পদক্ষেপ এর যথার্থ তাই সফলতার মূল কারণ- উক্তিটির সাথে আমি একমত। যে মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন ক্রেতা বা বক্তাদের নিকট প্রচার করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। ফলপ্রসু বিজ্ঞাপনের একটি অন্যতম বিবেচ্য বিষয় হচ্ছে সঠিক মাধ্যম নির্বাচন। সঠিক ও উপর যুক্ত মাধ্যম নির্বাচন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের প্রদত্ত তথ্য লক্ষ্য স্থিত ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব নয়। উদ্দীপকের কক্সবাজারে অবস্থিত একই মানের দুটি হোটেল; একটির নাম 'হোটেল ডায়মন্ড' আরেকটির নাম 'প্রিন্স অব কক্সবাজার'। বিজ্ঞাপন হিসাবে "প্রিন্স অব কক্সবাজার' দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন করেন। অন্যদিকে 'হোটেল ডায়মন্ড' বিলবোর্ডের পাশাপাশি সংবাদপত্র এবং টিভি চ্যানেলের মাধ্যমেও বিজ্ঞাপনকার্য পরিচালনা করেন। দেখা যায় ভরা মৌসুমেও প্রিন্স অব কক্সবাজারের হোটেলের রুম খালি। অপরদিকে 'হোটেল ডায়মন্ড' সবসময় হাউসফুল। এখানে দেখা যাচ্ছে, দুটি হোটেলের মান একই হলেও তাদের বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহারে পার্থক্য থাকার কারণে তাদের গ্রাহক সংখ্যা পার্থক্য দেখা যায়। তাই বলা যায়, বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহারের ভিন্নতার কারণে তাদের একটি হাউসফুল থাকলেও অন্যটি গ্রাহক শূন্য অবস্থায় আছে। বিজ্ঞাপনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপর যুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করা। এখানে হোটেল প্রিন্স অফ কক্সবাজার তাদের তথ্য প্রচারের জন্য শুধুমাত্র বিলবোর্ড ব্যবহার করেন। ফলে ভ্রমণ পিপাসু ভোক্তাদের নিকট তার সহজে পৌঁছানো যায় না। কেননা বিলবোর্ড শুধু একটি নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর নিকট তথ্য পৌঁছানোর একটি মাধ্যম। কিন্তু হোটেল ডায়মন্ড বিলবোর্ডে বিজ্ঞাপন প্রদান করলেও তিনি এর সাথে সংবাদপত্র ও টিভি চ্যানেলের মাধ্যমেও বিজ্ঞাপন কার্য পরিচালনা করেন। যার ফলে তার তথ্য একটি বিশাল জনগোষ্ঠীর নিকট খুব তাড়াতাড়ি ও সহজেই পৌঁছে যায় এবং তথ্যের ভিত্তিতে গ্রাহকরা তাদের হোটেলে ভিড় জমান। তাই বলা যায়, হোটেল ডায়মন্ডের গৃহীত পদক্ষেপে যথার্থতায় সফলতার মূল কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
হোটেল ডায়মন্ড এর গৃহীত পদক্ষেপের যথার্থতাই সফলতার মূল কারণ তোমার ম…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর