উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলো বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত কোম্পানিগুলো বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে তা হলো ক্রেতাদের অবস্থান। ক্রেতাদের অবস্থানের উপর ভিত্তি করে কোন শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপিত বা পরিচালিত হলে তাকে ব্যবসায়ের ক্রেতাদের অবস্থান বলে।এর উপরেই সফলতা নির্ভর করে। এজন্য যেখানে আধুনিক সুযোগ-সুবিধা পর্যাপ্ত পরিমাণে থাকে সেখানে বেশিরভাগ ব্যবসায় শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপিত হয়। উদ্দীপকে কনক বিকালে রিকশাযোগে খুলনা শহরে বিভিন্ন স্থান ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে তিনি লক্ষ্মীপুর মোড়ে বিভিন্ন কোম্পানির বেশকিছু বিলবোর্ড দেখতে পান। ঐসব বিলবোর্ড কোম্পানি তাদের নিজ পণ্যের তথ্য উল্লেখ করে এছাড়া তাদের কোম্পানিগুলো বিভিন্ন তথ্য বিলবোর্ডে এমনভাবে লিপিবদ্ধ করে যাতে কেউ এটিকে এড়িয়ে যেতে না পারে। অধিক পরিমাণে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেখানে অধিক জনসমাগম সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা শক্তি সম্পদ ও উপকরণের সহজ প্রাপ্যতা ইত্যাদি বিদ্যমান থাকে সেখানে ব্যবসায় স্থাপন করলে ব্যবসায়ীর পক্ষে সফলতা অর্জন করা সম্ভব হয়। অন্যদিকে যখন ক্রেতা থাকে না সেখানে বিক্রয় কম হয় এ সকল কারণে উদ্দীপকের উল্লিখিত কোম্পানিগুলো বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে ক্রেতাদের অবস্থানকে গুরুত্ব দিয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিগুলো বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে যে বিষয়টি…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর