উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের জন্য কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের প্রচারে বিজ্ঞাপনের বহিঃবিজ্ঞাপন মাধ্যমটি ব্যবহার করেছে। রাস্তার মোড়ে অথবা গুরুত্বপূর্ণ স্থানে কাঠ বা হার্ডবোর্ডের সাহায্যে অপেক্ষাকৃত স্থায়ীভাবে পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারকে বিজ্ঞাপনী ফলক বলে। রাস্তার মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে কাঠ বা হার্ডবোর্ডের বিজ্ঞাপনী ফলক তৈরি করে তার উপর পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়াটা প্রাচীনকাল হতেই এটি একটি জনপ্রিয় বিজ্ঞাপনী মাধ্যম হিসেবে পরিচিত। এটি অনেকটাই স্থায়ী প্রকৃতির। যে কারণে অনেকদিন তা বিজ্ঞাপন সুবিধা প্রদান করে। বড় বড় বিল্ডিং এর গায়ে বা ছাদে এরূপ ফলক তৈরি করেও বিজ্ঞাপন দেয়া হয়। স্টেডিয়াম গুলোতেও এরুপ বিজ্ঞাপন মাধ্যম ব্যবহৃত হতে দেখা যায়। উদ্দীপকের উল্লিখিত কনক বিকেলে অটোরিকশাযোগে খুলনা শহরের বিভিন্ন স্থান ঘুরে বেড়াতে বেড়াতে লক্ষ্মীপুর মোড়ে বিভিন্ন কোম্পানির বেশ কিছু বিলবোর্ড দেখতে পায় কোম্পানির ঐসব বিলবোর্ডে তাদের নিজের তথ্য উল্লেখ আছে যা বহিঃবিজ্ঞাপনের সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের জন্য বিজ্ঞাপনের বহিঃ বিজ্ঞাপন মাধ্যমে ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের জন্য কোন ধরনের বিজ্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর