উদ্দীপকে উল্লিখিত 'মেঘনা গার্মেন্টস' বিপণনের কোন কাজ অনুসরণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মেঘনা গার্মেন্টস বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজ অনুসরণ করে। বাজার তথ্য সংগ্রহ কে বিপণনের জীবন রক্ষাকারী কাজ হিসেবে গণ্য করা হয়। বিপণন কার্যাবলি পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও বন্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলে। প্রতিযোগী এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের তথ্য সংগ্রহের সাথে তথ্য সংগ্রহ জড়িত। এ ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে বিপণন কারীরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ফলে বিপণন ঝুঁকি অনেকাংশে কমে যায়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই মেঘনা গার্মেন্টস একটি পোশাক উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। ক্রেতাদের প্রয়োজন যথাযথভাবে শনাক্ত করে এবং সুষ্ঠুভাবে উৎপাদন কার্যাবলী পরিচালনার জন্য নীতি নির্ধারণ করে।ফলে উৎপাদন বৃদ্ধি পায়। যা বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজের সাথে জড়িত। তাই বলা যায় মেঘনা গার্মেন্টস বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজ অনুসরণ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'মেঘনা গার্মেন্টস' বিপণনের কোন কাজ অনুসরণ করে? ব্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর