তুমি কি মনে কর উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের যথাযথ মাধ্যম ব্যবহারের কারণেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে? উদ্দীপকের আলোকে যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ আমি মনে করি উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের সঠিক মাধ্যমে ব্যবহার করেছে এবং যা তাদের সফলতার কারণ। যে মাধ্যমে জনগণের কাছে বিজ্ঞাপন বিভিন্ন সংবাদ পণ্য সেবা এবং প্রতিষ্ঠানের তথ্য পৌঁছানো হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। বিজ্ঞাপনের মতে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনের উদ্দেশ্য হলো জনগণের নিকট তথ্য পৌঁছানো। তাই যে মাধ্যম ব্যবহার করলে কাঙ্ক্ষিত জনগণের নিকট তথ্য পৌঁছানো যায় তাই হল সঠিক বিজ্ঞাপন মাধ্যম। কৃষকদের প্রয়োজনীয় সামগ্রী প্রচারে সংবাদপত্র ব্যবহার করলে তা কোন অবস্থাতে সঠিক হবে না। এক্ষেত্রে রেডিও বা টেলিভিশন কে বেছে নেয়া যেতে পারে। এতে করে কৃষকরা পণ্য সম্পর্কে জানতে পারবে। এ উদাহরণ থেকে সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনের গুরুত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই যে মধুমিতা ফুড লিমিটেড তাদের নতুন একটি পণ্য বাজারে এনেছে এজন্য তারা বিভিন্ন ধরনের ভোক্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে এবং সেই তথ্যের ভিত্তিতে নতুন পণ্য বাজারে এনেছে। এমতাবস্থায় উক্ত ভোক্তাদের রুচি ও পছন্দ অনুযায়ী প্রস্তুতকৃত বিস্কুটের বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তথ্য প্রচার করে। এবং এর ফলে অল্পদিনের মধ্যেই তাদের বিক্রয় বৃদ্ধি পায়। মূলত এটি হয়েছে তাদের সঠিক বিজ্ঞাপন মাধ্যম বেছে নেওয়ার কারণে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের যথাযথ মাধ্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর