উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিপণন কার্যাবলি সম্পাদন করছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বাজার তথ্য সংগ্রহ কার্যাবলী সম্পাদন করেছে। বাজার তথ্য সংগ্রহকে বিপণনের জীবন রক্ষাকারী কাজ হিসেবে গণ্য করা হয়। বিপণন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও বন্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলে। এ ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে বিপণন কারীরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ফলে বিপণন ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই যে মধুমিতা ফুড লিমিটেড একটি বিখ্যাত ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি উন্নতমানের মিল্ক বিস্কুট উৎপাদন করতে চাই। এজন্য সমগ্র দেশ থেকে প্রায় ৩ লক্ষ সম্ভাব্য ভোক্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করে। উক্ত মতামত বিপণন কার্যাবলী বাজার তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণন কার্যাবলী বাজার তথ্য সংগ্রহ করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিপণন কা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর