নাহিদ এন্টারপ্রাইজ কোন ধরনের পণ্য উৎপাদন ও বিক্রয় করছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের নাহিদ এন্টারপ্রাইজ শপিং পণ্য উৎপাদন ও বিক্রয় করেছে। যেসকল পণ্য ক্রেতারা সচরাচর ক্রয় করে না তবে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণাগুণ মূল্য সাইজ ডিজাইন মডেল ইত্যাদি বিবেচনা করে তাকে শপিং পণ্য বলে। এ ধরনের পণ্য ক্রয় ক্রেতা বা ভোক্তার পূর্ব পরিকল্পনা গ্রহণ করে এবং এজন্য তারা সময় ও শক্তি ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না। পরিবর্তিত ফ্যাশন রুচি ও চাহিদার সাথে সামঞ্জস্য বিধানের জন্য ভোক্তা রাজ্য সকল পণ্য ক্রয় করে তাকে সৌখিন পণ্য বলে। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই, ২০১৫ সালে নাহিদ এন্টারপ্রাইজ 'Innova Fast ব্র্যান্ড নামে মোবাইল ফোন উৎপাদন ও বিক্রয় শুরু করে। বাজারে আসার পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটির মোবাইল ফোনের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। উক্ত মোবাইল ফোন শপিং পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, নাহিদ এন্টারপ্রাইজ ভোগ্য পণ্যের অন্তর্গত শপিং পণ্য উৎপাদন ও বিক্রয় করছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
নাহিদ এন্টারপ্রাইজ কোন ধরনের পণ্য উৎপাদন ও বিক্রয় করছে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর