উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিপণন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারে তাদের পণ্য বাজারজাত করে। ভোক্তা বাজারের ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহার বা ভোগের লক্ষ্যে পণ্য বা সেবা ক্রয় করে থাকে। ভোক্তা বাজার ঐ সকল ব্যক্তি এবং গৃহে বসবাসকারীদের নিয়ে গঠিত যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় বা সংগ্রহ করে। এ বাজারের সদস্যরা মূলত নিজের বা পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় করে। ক্রয়ের ক্ষেত্রে তাদের কোন ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই নায়িকা জাপানের একটি বিখ্যাত মটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা চিন্তা করে বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে।ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতা লাভে সক্ষম হয়। ভোক্তারাও এই কোম্পানির গাড়ি ব্যবহার করে বেশ পরিতৃপ্ত। এক্ষেত্রে উদ্দীপকের ভোক্তারা যে বাজার থেকে গাড়ি ক্রয় করেন তা ভোক্তা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারে পণ্য বিপণন ক
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিপণন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর