প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করছে তা কি সঠিক? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি বাজার বিভক্তিকরণ এর ক্ষেত্রে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের আয় চলক টি ব্যবহার করেছে। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়। জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণের একটি চলক হলো আয় চলক। আয় ক্রেতাদের ক্রয় আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সাধারণত উচ্চ আয়ের লোকেরা পণ্য বা সেবা ক্রয় মানকে এবং নিম্ন আয়ের লোকেরা পণ্যের মূল্য ও পরিমাণকে বিবেচনা করে। এজন্য আয় এর ভিত্তিতে বাজারকে বিভক্তি করণ করা হয়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই নায়িকা জাপানের একটি প্রখ্যাত মটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা চিন্তা করে বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন ও বাজারজাত করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতা লাভের সক্ষম হয়। ভোক্তারাও এই কোম্পানির গাড়ি ব্যবহার করে পরিতৃপ্ত। একটি সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। তাদের আয়, ব্যয় করার মানসিকতা, জীবনধারণের পদ্ধতি ও ব্যক্তিত্ব এক নয়। তাই একজন ব্যবসায়ীকে পণ্য বিপণনের পূর্বে ভোক্তাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে পণ্য বিপণন করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের গাড়ি বিক্রয় করে। এতে ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানেরও উন্নতি হয়। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য ভোক্তা বাজার বিভক্তিকরণের আয় চলকটি ব্যবহার করেছে তা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহা…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর