উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব সালমানের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব সালমানের ব্যবসায়িক কার্যক্রম বিপণনের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। বিপণনের এই কাজের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য উৎপাদকের নিকট হতে ক্রেতার নিকট পৌঁছিয়ে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। পণ্যের উৎপাদক এবং ভোক্তা একই স্থানে অবস্থান করে না। আর এর মাধ্যমে যে বাধার তৈরি হয় তা হলো স্থানগত বাধা। এ বাধা দূর করাই হলো পরিবহনের কাজ। উদ্দীপকে দেখতে পাই জনাব সালমান সিলেট থেকে প্রচুর পরিমাণে কমলা সংগ্রহ করে ঢাকায় সরবরাহ করে। তার এই কাজটি পরিবহনের সাথে সম্পর্কযুক্ত।তাই বলা যায়, উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব সালমানের ব্যবসায়ীক কার্যক্রম বিপণনের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব সালমানের ব্যবসায়িক কার্যক্রম বিপণন…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর