উল্লিখিত উদ্দীপকে বিপণনে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাজুর কর্মকাণ্ডে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বিপণনের বিভিন্ন স্তরে নতুন পণ্যের উন্নয়ন বন্টন ব্যবস্থাপনার উন্নয়ন মূল্য পর্যালোচনা মূল্য নির্ধারণের নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন বিপণন প্রসারের নীতি নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো জড়িত। প্রতিটি স্তরে বিপণন মিশ্রণ এর সঠিক কৌশল নির্ধারণে কার্য পরিকল্পনা গ্রহণ সংগঠিত করেন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করতে হয়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই জনাব রাজু আহমেদ একজন ভোগ্য পণ্যের বিপণনকারী তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিপণন কর্মকাণ্ড পরিচালনা করেন তিনি তার প্রতিটি বিপণন কাজ নিয়েই সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন পরিচালনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ করে থাকেন। জনাব রাজু আহমেদের উক্ত কাজগুলো বিপণনয়ের ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিপণনয়ের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে বিপণনে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর