"রাজু আহমেদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নসাধিত হচ্ছে "- তুমি কি এ বিষয়ের সাথে একমত? যুক্তি দাও ৷
উত্তর: রাজু আহমেদ একজন সফল উদ্যোক্তা। তার মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়। যার ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। বিপণন ক্রেতাদের রুচি ও পছন্দ অনুযায়ী নতুন নতুন পণ্য ভোগের সুযোগ সৃষ্টি করে। অন্যদিকে কর্মসংস্থান তথা আয় রোজগারের সুযোগ সৃষ্টি করে ভোগের সামর্থ্য বাড়িয়ে তোলে। ফলে দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটে। বিপণনের ফলে দেশের জাতীয় উৎপাদন যেমনি বৃদ্ধি পায় তেমনি ভাবে বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক সম্প্রসারণ ঘটে। এছাড়া প্রতিযোগিতামূলক পরিবেশে ক্রেতা ও ভোক্তা সহ সমাজের বিভিন্ন পক্ষ উপকৃত হয়। ফলে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। উদ্দীপকের জনাব রাজু আহমেদ একজন ভোগ্যপণ্যের বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বিপণন কর্মকাণ্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ নিজেই সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন, পরিচালনা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ করেন। ফলশ্রুতিতে তিনি অল্প সময়ের মধ্যে বিপণনে সাফল্য অর্জন করেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। উৎপাদনকারীর নিকট থেকে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্য সামগ্রিক ক্রেতা ও ভোগকারী নিকট পৌঁছাতে বিপণন বিভিন্ন কার্যাবলী সম্পাদন করেন। এ সমস্ত কার্যক্রম গুলো পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বীমা ও পরিবহন ইত্যাদি। এ সকল পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমি মনে করি, রাজু আহমেদের এমন বিপণন কার্যক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"রাজু আহমেদের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নসাধিত হচ্ছ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর