স্মার্ট-সু' ব্র্যান্ডের জুতা ক্রয় ও ব্যবহারের বিষয়টি বিপণনের কোন মৌলিক ধারণার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্মার্ট সু ব্র্যান্ডের জুতা ক্রয় ও ব্যবহারের বিষয়টি বিপণনের ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টির মৌলিক ধারণার প্রতি ইঙ্গিত করেছে। প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধার তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতির সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে। ফোনের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে ক্রেতার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টি বিস্তৃত। এক্ষেত্রে প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে ক্রেতা অসন্তুষ্ট হয়। ফোনের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়। উদ্দীপকের জনাব তারেক ২,৫০০ টাকা দিয়ে 'টপ-সু' ব্র্যান্ডের এক জোড়া জুতা ক্রয় করেন। তিনি জুতা জোড়া ব্যবহার করে তৃপ্ত নন। অন্যদিকে তার বন্ধু জনাব মিহাম ২,৫০০ টাকা দিয়ে 'স্মার্ট-সু' ব্র্যান্ডের এক জোড়া জুতা ক্রয় করেন। ব্যবহারের পর তিনি মনে করছেন জুতা জোড়ার দাম ৩,৫০০ টাকা হলেও যথার্থ হতো। জনাব মিহাম তার অন্যান্য বন্ধুদেরকেও উক্ত ব্র্যান্ড থেকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করছেন। জনাব মিহামের এমন ভাবনা বিপণনের মৌলিক ধারণা ক্রেতা সন্তুষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, স্মার্ট সু ব্রান্ডের জুতা ক্রয় ও ব্যবহারের বিষয়টি বিপণনের ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টির মৌলিক ধারণার প্রতি ইঙ্গিত করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
স্মার্ট-সু' ব্র্যান্ডের জুতা ক্রয় ও ব্যবহারের বিষয়টি বিপণনের কোন …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর