উদ্দীপকে দুই বন্ধুর দুটি ব্র্যান্ডের পণ্য ব্যবহারের পর যে দুই ধরনের অভিজ্ঞতা হলো, ব্যবসায়িক সফলতায় ব্যর্থতায় তার প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে দুই বন্ধুর ব্র্যান্ডের পণ্য ব্যবহারের পর "স্মার্ট সু" ক্রেতা ভ্যালুর সৃষ্টি করতে পারলেও "টপ-সু" কেতা ভ্যালু সৃষ্টি করতে পারেনি। ব্যবসায়িক সফলতা বা ব্যর্থতার উক্ত ক্রেতা ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। পণ্যের মান, প্রাপ্য সেবা ও মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাকে ক্রেতা ভ্যালু বলে। পণ্য মূল্য ঠিক রেখে পণ্যের মান ও সেবা বৃদ্ধি করলে ক্রেতা ভ্যালু বেড়ে যায়। অন্যদিকে পন্যমূলক ঠিক রেখে পণ্যের মান ও সেবা কমালে ক্রেতা ভ্যালু কমে যায়। উদ্দীপকে জনাব তারেক ২,৫০০ টাকা দিয়ে 'টপ-সু' ব্র্যান্ডের এক জোড়া জুতা ক্রয় করেন। তিনি জুতা জোড়া ব্যবহার করে তৃপ্ত নন। অন্যদিকে তার বন্ধু জনাব মিহাম ২,৫০০ টাকা দিয়ে 'স্মার্ট-সু' ব্র্যান্ডের এক জোড়া জুতা ক্রয় করেন। ব্যবহারের পর তিনি মনে করছেন জুতা জোড়ার দাম ৩,৫০০ টাকা হলেও যথার্থ হতো। জনাব মিহাম তার অন্যান্য বন্ধুদেরকেও উক্ত ব্র্যান্ড থেকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করছেন। উদ্দীপকে "স্মার্ট সু" ক্রেতা ভ্যালু সৃষ্টি করতে পারলেও "টপ সু" তা পারেনি। অথচ ক্রেতা ভ্যালু সৃষ্টি করা গেলে ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বৃদ্ধি পায় এবং তাদেরকে দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয়। এই কারণে আধুনিক বিপণনের অন্যতম উদ্দেশ্য হলো ক্রেতা ভ্যালু সৃষ্টি করা। কারণ এমন ভ্যালু সৃষ্টি করা গেলে ক্রেতাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয় এবং প্রতিষ্ঠানের ব্যবসায় সফলতা অর্জন করতে সক্ষম হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দুই বন্ধুর দুটি ব্র্যান্ডের পণ্য ব্যবহারের পর যে দুই ধরনের…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর