উদ্দীপকে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর (বিপণন ক্রমবিকাশের যুগ উল্লেখপূর্বক)।
উত্তর: ফেসবুক এ বিজ্ঞাপন দেয়ার বিপণনের সামাজিক যোগাযোগ বিপণন যোগের সাথে সম্পর্কযুক্ত এবং বিক্রয় বৃদ্ধি অথবা বাজার সম্প্রসারণে এর গুরুত্ব অপরিসীম। বিপণনের বর্তমান যুগকে সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণনের যুগ বলা হয়। বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার ব্যবহারসহ রুচি পছন্দ ব্যাপক পরিবর্তন আসে। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম চালানোর সময়কালেই হলো সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। ২০০০ সালের পর হতে মূলত এই যুগের সূচনা হয়। তবে আমাদের দেশে ২০১০ সালের পর হতে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে। ফেসবুক অনলাইন মার্কেটিং টুইটার ইউটিউব ইয়াহু গুগল ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই, জনাব মাসুদ কাঠ দিয়ে বিভিন্ন ধরনের শোপিস উৎপাদন ও বিক্রয় করেন। তিনি পণ্যের মধ্যে তার সুনিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন কারুকাজ করে একটি শৈল্পিক রূপ দিয়ে থাকেন। অধিক অনুগত ও স্থায়ী ক্রেতার নিকট পণ্য বিক্রয় করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য জনাব মাসুদ অভিজাত শ্রেণির ক্রেতাদের সাথে একটি দীর্ঘমেয়াদি সুসম্পর্ক স্থাপন করেছেন। বর্তমানে জনাব মাসুদ তার পণ্য সম্পর্কে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছেন। এর ফলে তার বিক্রয় বৃদ্ধি পাবে বিক্রয় সম্প্রসারণ হবে ব্যবসায় সম্প্রসারণ হবে এবং সে কাঙ্খিত মুনাফা অর্জন করতে পারবে।তাই আমি মনে করি, জনাব মাসুদ কর্তৃক মোবাইল বিপণন যুগ ব্যবহার করে পণ্য বিপণন করা তার জন্য গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর (বিপণন ক্রম…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর