প্রিয়াঙ্কা ফ্যাশন বিপণন মিশ্রণ এর মূল্য উপাদানটি প্রয়োগ করেছে।
নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা গ্রহণের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তাই হল মূল্য। সঠিক মূল্য নির্ধারণের উপর বিপণনের সফলতা নির্ভর করে। তাই মূল্য নির্ধারণ বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। উৎপাদক বিক্রেতা এবং ভোক্তা সকলের নিকটে মূল্য বা মূল্য সংক্রান্ত সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেতার প্রত্যাশা সামর্থ্য ও পণ্যের উপযোগের সাথে পণ্যের মূল্য সামঞ্জস্যপূর্ণ হতে হয়।
উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই,“প্রিয়াংকা ফ্যাশন বাচ্চাদের পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। বিভিন্ন উৎসব উপলক্ষে প্রিয়াংকা ফ্যাশন তাদের বিক্রয়মূল্যের উপর ১০% ছাড় প্রদান করে। এরূপ ছাড় বিপণন মিশ্রণের মূল্য উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, প্রিয়াঙ্কা ফ্যাশন বিপণন মিশ্রণের মূল্য উপাদানটি প্রয়োগ করেছে।