উদ্দীপকে উল্লিখিত প্রিয়াংকা ফ্যাশনের সব বয়সি ক্রেতাদের পোশাক বিক্রয়ের পরিকল্পনা কী সঠিক? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রিয়াঙ্কা ফ্যাশন-এর সব বয়সী ক্রেতাদের পোশাক বিক্রয়ের পরিকল্পনাটি সঠিক। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ কে পরিকল্পনা বলে। কোন প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্খিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যই পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হবে। পরিকল্পনা ভবিষ্যৎ পালনীয় কর্মপন্থা একটি মানসিক প্রতিচ্ছবি। উদ্দীপকে দেখা যায়, “প্রিয়াংকা ফ্যাশন বাচ্চাদের পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। বিভিন্ন উৎসব উপলক্ষে প্রিয়াংকা ফ্যাশন তাদের বিক্রয়মূল্যের উপর ১০% ছাড় প্রদান করে এবং নতুন নতুন পণ্যের সমাহার ঘটায়। এতে প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তিনি আগামীতে বিভিন্ন বয়সের ক্রেতাদের জন্য পোশাক বিক্রয় করার পরিকল্পনা করছেন। যেকোনো কাজ করার পূর্বে ভালোভাবে পরিকল্পনা গ্রহণ করতে হয়। কারণ পরিকল্পনা বিপণনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে কি করতে হবে, কিভাবে করতে হবে এবং কখন করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করা হয়। ফলে ভবিষ্যৎ কার্যক্রম সুচারুভাবে সম্পাদন করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বাচ্চাদের পাশাপাশি বিভিন্ন বয়সের ক্রেতাদের পোশাক বিক্রয় পরিকল্পনা গ্রহণ করেছে। এতে প্রতিষ্ঠানটি সফলতা পাবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রিয়াংকা ফ্যাশনের সব বয়সি ক্রেতাদের পোশাক বিক্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর