কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের ক্ষেত্রে জনাব শরীফের ব্যবহৃত মূল্য নির্ধারণ পদ্ধতিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব শরিফের ব্যবহৃত মূল্য নির্ধারণ পদ্ধতিটি হলো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ যা সম্পূর্ণই যৌক্তিক এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সহায়ক। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে ক্রেতা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করে তার উপর ভিত্তি করে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। কোম্পানির পণ্য সম্পর্কে ক্রেতাদের ধারণা কিরূপ তার ওপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। যেমন কোন শার্ট গুলিস্তান ফুটপাতে ৩০০ টাকায় বিক্রি করা হলেও উক্ত সাতটি নিউমার্কেটের সুসজ্জিত দোকানে ১০০০ টাকায় বিক্রি করা হয়। উদ্দীপককে লক্ষ্য করলে দেখতে পাই জনাব শরীফ একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি অভিজাত ক্রেতাদের টার্গেট করে ঘড়ি আমদানি করেন এবং বিক্রয় করে থাকেন। তিনি এমন একভাবে মূল্য নির্ধারণ করেন যাকে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। যার ফলে পণ্যের মূল্য বেশি থাকা সত্ত্বেও জনাব শরীফ প্রতিযোগিতামূলক বাজার থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে একই গুণগত মানসম্পন্ন পণ্য বিভিন্ন দামে বিক্রয় করা হয়। পণ্যটি ক্রেতার দৃষ্টিতে উচ্চমান সম্পন্ন বিবেচিত হয় বলে ক্রেতা উক্ত পণ্যের জন্য বেশি দাম দিতে প্রস্তুত থাকে। তাই এরূপ পদ্ধতিতে মূল্য নির্ধারণে ক্রেতার উপলব্ধিকেই বিবেচনা করা হয়, বিক্রেতার খরচ কিংবা পণ্যের চাহিদা নয়। তাই আমি মনে করি, শরীফের ব্যবহৃত ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের ক্ষেত্রে জনাব শরীফের ব্যবহৃত মূল্য নির্ধার…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর