২০২১ সালে নাহিদ এন্টারপ্রাইজের পণ্য, পণ্যের জীবনচক্রের যে স্তরে রয়েছে তা উল্লেখপূর্বক গৃহীত সিদ্ধান্তের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নাহিদ এন্টারপ্রাইজ এর পণ্যটি ২০২১ সালে পণ্যের জীবন চক্রের পতন স্তরে রয়েছে। এবং এই সময় বিক্রয় আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটিও একদমই যৌক্তিক। পণ্যের জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফা উভয়ই দ্রুতগতিতে হ্রাস পায় তাকে পতন স্তর বলে। পণ্য জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় কমতে থাকে তাই পতন স্তর। এ পর্যায়ে এসে বিক্রয়ের পরিমাণ কমতে থাকে অর্থাৎ পতন পর্যায় শুরু হয়ে যায়। পণ্য অবিকৃত থাকে এবং মূল্য কমানোর প্রবণতা শুরু হয়। মুনাফা থেকে ক্ষতির দিকে প্রতিষ্ঠান নেমে যায়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই যে, ২০১৫ সালে নাহিদ এন্টারপ্রাইজ 'Innova Fast ব্র্যান্ড নামে মোবাইল ফোন উৎপাদন ও বিক্রয় শুরু করে। বাজারে আসার পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটির মোবাইল ফোনের বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর অন্যান্য প্রতিযোগী কোম্পানিগুলো নতুন ধরনের মোবাইল ফোন বাজারে নিয়ে আসায় দিন দিন প্রতিষ্ঠানটির পণ্যের বিক্রয় কমে যাচ্ছে। এ অবস্থায় ২০২১ সালে নাহিদ এন্টারপ্রাইজ মোবাইল ফোনের প্রমোশন হ্রাস করে মূল্য কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে পতন স্তরে রয়েছে। এই স্তরে প্রতিষ্ঠানের বিক্রয় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকি এবং প্রতিযোগীর সংখ্যা ও হ্রাস পায়। এমতাবস্থায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ফোনের প্রমোশন হ্রাস করে মূল্য কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে। এতে আশা করা যায় প্রতিষ্ঠানটি তাদের বাজার পূর্বের মতোই প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে ধরে রাখতে পারবে। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি যে সিদ্ধান্ত নিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
২০২১ সালে নাহিদ এন্টারপ্রাইজের পণ্য, পণ্যের জীবনচক্রের যে স্তরে রয়…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর