উদ্দীপকে জনাব মাসুদের অনুগত ও স্থায়ী ক্রেতা সৃষ্টির কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব মাসুদের অনুগত ও স্থায়ী ক্রেতা সৃষ্টির কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের অন্তর্গত। ১৯৯০ সালের পর হতে সম্পর্কিত বিপণন যুগ শুরু হয়। এসময়ে বিপণনকারী দ্বারা ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠায় উদ্যোগী হয়ে ওঠে। সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতায় রূপান্তর করা। এক্ষেত্রে অত্যন্ত সুপরিকল্পিত ও বিচক্ষণতার সাথে প্রত্যক্ষভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক সৃষ্টির চেষ্টা চালানো হয়। তাছাড়া বর্তমান ক্রেতাদের পাশাপাশি নতুন নতুন ক্রেতা অনুসন্ধানেও এক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই, জনাব মাসুদ কাঠ দিয়ে বিভিন্ন ধরনের শোপিস উৎপাদন ও বিক্রয় করেন। তিনি পণ্যের মধ্যে তার সুনিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন কারুকাজ করে একটি শৈল্পিক রূপ দিয়ে থাকেন। অধিক অনুগত ও স্থায়ী ক্রেতার নিকট পণ্য বিক্রয় করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য জনাব মাসুদ অভিজাত শ্রেণির ক্রেতাদের সাথে একটি দীর্ঘমেয়াদি সুসম্পর্ক স্থাপন করেছেন। উক্ত সুসম্পর্ক স্থাপন কাজটি বিপণনের সম্পর্ক ভিত্তিক বিপণন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মাসুদের অনুগত ও স্থায়ী ক্রেতা সৃষ্টির কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সম্পর্ক ভিত্তিক বিপণনযুগের অন্তর্গত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাসুদের অনুগত ও স্থায়ী ক্রেতা সৃষ্টির কার্যক্রম বিপণ…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর