উদ্দীপকে বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের যৌক্তিকতামূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বাজারের সম্প্রসারণ এর উদ্দেশ্যে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা হলো বিজ্ঞাপন। বিক্রয় বৃদ্ধিতে যার গুরুত্ব অপরিসীম। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোন অর্থ প্রদত্ত উপায়ে ধারণা পণ্য বা সেবা নৈবিত্তিক উপস্থাপনা ও প্রসার হলো বিজ্ঞাপন। অর্থাৎ বিজ্ঞাপন অর্থ প্রদত্ত নৈবিত্তিক উপস্থাপনা। বিজ্ঞাপনের যেসকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাদের মধ্যে অন্যতম হলো এটি একটি অর্থ প্রদত্ত মাধ্যম। অর্থপ্রদান ছাড়া অন্য কোন উপায় পণ্য বা সেবা প্রতিষ্ঠান সম্পর্কে জনগণকে জানালে তা বিজ্ঞাপন হিসেবে গণ্য হবে না। যেমন কোন ব্যাংকের নতুন শাখা উদ্বোধনের খবর টেলিভিশন বা জাতীয় পত্রিকায় খবর আকারে প্রকাশিত হলে তাকে বিজ্ঞাপন বলা যাবে না। সেটি প্রচার হিসেবে গণ্য হবে। তবে বিষয়টি যদি অর্থের বিনিময়ে বিভিন্ন গণমাধ্যম প্রচার করা হয় বিজ্ঞাপন হিসেবে গণ্য হবে। বিজ্ঞাপন সাধারণত পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। বিজ্ঞাপনের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীকে পণ্য সম্পর্কে জানানো যায় এবং তাদেরকে পণ্য ক্রয় উদ্বুদ্ধ করা হয়। উদ্দীপকের "জাহিদ ফুডস' আমের জুস তৈরি করে 'ফ্রেস জুস' নামে পণ্যটি বাজারে নিয়ে আসে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি জুসের কিছু মিনি স্যাম্পল তৈরি করে বিনামূল্যে টার্গেট ক্রেতাদের নিকট বিতরণ করে সফল হয়। পণ্যটির বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্র-পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই এ পদ্ধতির মাধ্যমে তাদের বাজার সম্প্রসারণ করতে পারবে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ব্যবহৃত বিপণন কার্যাবলীর বিজ্ঞাপন বাজার সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের যৌক্তিকতামূল্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর