সামাজিক যোগাযোগই' অলির সাফল্যের মূল কারণ। - বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে অলির সাফল্যের মূল কারণ। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভেলোস সৃষ্টি করে বিনিময় তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বিপণনের বর্তমান যুগকে সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণন যুগ বলা হয়। ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার ব্যবহারসহ রুচি, পছন্দ বর্তমান ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম চালানোর সময় কালী হলো সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। ২০০০ সালের পর হতেই মূলত এ যুগের সূচনা হয় তবে আমাদের দেশে ২০১০ সালের পর হতে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে।অনলাইন মারকেটিং ফেসবুক টুইটার ইউটিউব ইয়াহু গুগল ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। উদ্দীপকের দেখতে পাই সেলিমের আকস্মিক মৃত্যুতে ছোট ভাই অলি ব্যবসায়ের দায়িত্ব নেন সে পূর্ব থেকে ফেসবুক ব্যবহার করত সেখানে জুতার ডিজাইন গুলো তার ফলোয়ারদের সাথে শেয়ার করতো দেশের অভ্যন্তরে তার লক্ষাধিক ফলোয়ার রয়েছে ফেসবুক কে কাজে লাগিয়ে গত দু'বছরে ওলি তার ভাই সেলিমের চেয়ে ব্যবসায় অধিক সাফল্য অর্জনের সক্ষম হয়েছে।এক্ষেত্রে অলির সাফল্যের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগের অন্তর্গত ফেসবুক মাধ্যম। বর্তমানে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পণ্য ও সেবার ব্যাপক প্রচার-প্রচারণার কাজ করা হচ্ছে। এর মাধ্যমে খুব সহজে কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে তথ্য পৌঁছানোর সহজ হবে। এছাড়া অনলাইনের মাধ্যমে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো ডেলিভারির ব্যবস্থাও করা হয়। ফলে স্বল্প খরচে ও কম লাভে অধিক বিক্রয় নিশ্চিত হয়। তাই বলা যায়, সামাজিক যোগাযোগই অলির সাফল্যের মূল কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সামাজিক যোগাযোগই' অলির সাফল্যের মূল কারণ। - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর