উদ্দীপকে সেলিমের কার্যক্রম বিপণনের কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সেলিমের কার্যক্রম বিপননের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময় তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ১৯২০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। দক্ষতা এবং উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। ভোক্তাদের পছন্দসই পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। তাদেরকে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসার এর বিভিন্ন কৌশলের উন্নয়ন এযুগেই ঘটে। বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় সহ নানান কৌশল এ যুগে গ্রহণ করা হয়। প্রচারের জন্য রেডিও বিজ্ঞাপনের ব্যবহার এসময় ব্যাপকভাবে শুরু হয় । উদ্দীপকে দেখতে পাই, জনাব সেলিমের জুতা তৈরির কারখানা আছে। তার ছোট ভাই অলি জুতার ডিজাইন করে তাকে সাহায্য করে। জুতা বিক্রির জন্য জনাব সেলিম ভিজিটিং কার্ড এবং সংবাদপত্রে বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকেন। এখানে তিনি উপলব্ধি করেন যে শুধু পণ্য উৎপাদন করে বসে থাকলেই বিক্রয় হয় না। বিক্রয় বাড়ানোর জন্য বিজ্ঞাপন প্রদান, ব্যক্তিক বিক্রয় এবং ডিলারদের সাথে সম্পর্ক স্থাপনের প্রয়োজন রয়েছে। সুতরাং উদ্দীপকের সেলিমের কার্যক্রমের সাথে বিপণনের বিক্রয় যুগের মিল রয়েছে বলে প্রতিয়মান হয়। তাই বলা যায়, উদ্দীপকের সেলিমের কার্যক্রম বিপণনের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সেলিমের কার্যক্রম বিপণনের কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর