মনিরের আমদানিকৃত পণ্যগুলো শিল্পপণ্য।
যেসকল পণ্য সরাসরি চূড়ান্ত ভোক্তার জন্য ব্যবহৃত না হয়ে নতুন উপযোগ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে। শিল্প পণ্যের ক্রেতারা মূলত উৎপাদনকারী। ফলে তাদের সংখ্যা সব সময় কম হয়। এ ধরনের পণ্য পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এরূপ পণ্যের বিপণনে বিজ্ঞাপন বা বিপণন প্রসারের গুরুত্ব কম। শিল্পে ব্যবহার্য পণ্য যা উৎপাদনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহৃত হয়।
উদ্দীপকের দেখতে পাই চট্টগ্রামের দুই বন্ধু গার্মেন্টস ব্যবসায়ে জড়িত। এক বন্ধু মনির বিদেশ থেকে কাপড় সুতা, বোতাম ইত্যাদি আমদানি করে দেশের অভ্যন্তরে গার্মেন্টসের কাঁচামালের চাহিদা মেটায়।
এখানে দেখা যাচ্ছে, তিনি যে ধরনের পণ্য নিয়ে ব্যবসা করছেন তা সরাসরি ভোগের জন্য ব্যবহার করা হয় না বরং ভোগ্যপূর্ণ উৎপাদনের কাছে ব্যবহৃত হয়। এছাড়া পণ্যগুলো তিনি বিপুল পরিমাণে আমদানি করেন বলেই তা দেশের অভ্যন্তরে গার্মেন্টসের চাহিদা মেটায়। এ সকল বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝা যায় তার আমদানিকৃত পণ্যটি হলো শিল্প পণ্য।