উদ্দীপকে প্রথমদিকে রমা চাকমা কোন ধরনের বিপণনকার্য সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথমদিকে রমা চাকমা বিপনন এর প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কাজ সম্পন্ন করেছেন। পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকে মান নির্ধারণ বলে। গুনাগুন ওজন আকার-আকৃতি গন্ধ বা বর্ণ রাসায়নিক সংমিশ্রণ ইত্যাদির ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করা হয়। নির্ধারিত মান অনুযায়ী গুনাগুনের ভিত্তিতে শ্রেণী বিভক্তি করণ প্রয়োজন হয়। মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ এর ফলে মান ও মূল্য নির্ধারিত থাকে। তাই এক্ষেত্রে দরকষাকষি পরিহার করা সম্ভব হয় এতে ক্রেতা-বিক্রেতার সময় অর্থ ও শক্তির অপচয় রোধ হয়। উদ্দীপকে দেখতে পাই মিসেস রমা চাকমা রাঙ্গামাটি শহরে একটি হস্তশিল্প পণ্যের শোরুম পরিচালনা করেন স্থানীয় এলাকা থেকে বাস ও বেতের তৈরি পণ্য নকশী কাঁথা খেলনা পুতুল ইত্যাদি সংগ্রহ করে ছোট বড় ও মাঝারি সাইজের ভাগ করে সাজিয়ে রাখেন। তার এই কাজটি মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ কাজের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রথমদিকে রমা চাকমা কোন ধরনের বিপণনকার্য সম্পাদন করেছেন? ব…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর