টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি ভোক্তা বিক্রয় প্রসার এর অন্তর্গত সৌজন্য পণ্য প্রদান সংক্রান্ত প্রসার কার্যক্রম।
উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক চূড়ান্ত ভোক্তাদের কে নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয় উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসার পন্থাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে। নতুন কোন পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদা সম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এরূপ প্রসার মূলক পন্থা ব্যবহার করা হয়।
যদি কোন প্রতিষ্ঠান নতুন ব্র্যান্ডের পণ্য বাজারে উপস্থাপন করতে চায় তাহলে উক্ত প্রতিষ্ঠান নতুন ব্রান্ডের পণ্যের সাথে সম্পর্কিত কোন পছন্দসই পণ্য বিনামূল্যে ক্রেতাদেরকে প্রদান করতে পারে এতে পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি হয়।
উদ্দীপকে দেখতে পাই হৃদয় কোম্পানি তাদের নতুন টুথপেস্ট বাজারজাতকরণ করেছে। ক্রেতা আকর্ষণের জন্য টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি দিচ্ছে। এখানে দেখা যাচ্ছে, তারা তাদের নতুন পণ্যের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তাদের টুথপেস্ট এর সাথে ব্রাশ ফি দিচ্ছে, যা একটি প্রণোদনামূলক কার্যক্রম। এটি তাদের পণ্যের প্রতি স্বল্প সময়ে মনোযোগ আকর্ষণ করতে পারবে এবং বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করবে। উদ্দীপকে এ কার্যক্রমটি বিক্রয় প্রসারের হাতিয়ার সৌজন্যে পন্য প্রদানকে নির্দেশ করে।।