উদ্দীপকে রফিকের পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: রফিকের মূল্য নির্ধারণ পদ্ধতিটি হল প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ হল এমন একটি মূল্য নির্ধারণ পদ্ধতি যে পদ্ধতিতে বাজারের টিকে থাকার জন্য অথবা অধিক বিক্রয় করে মুনাফা অর্জনের প্রত্যাশায় প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য রেখে পণ্য মূল্য নির্ধারণ করা হয়। প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণের একটি ধরন হলো চলমান হারে মূল্য নির্ধারণ। বাজারে অন্যান্য প্রতিযোগী কোম্পানি কি মূল্যে পণ্যটি বিক্রি করে তার উপর ভিত্তি করে পণ্য মূল্য নির্ধারণ করা হয় এক্ষেত্রে পণ্যের উৎপাদন খরচকে বিবেচনা করা হয় না। এ পদ্ধতিতে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পণ্য মূল্য নির্ধারণ করা হয় বলে ক্রেতাদের কাছে এ পদ্ধতিটি অধিক যুক্তিযুক্ত বলে গণ্য হয়। উদ্দীপকে দেখতে পাই রেয়াজউদ্দিন বাজারে রফিকের দোকান। তিনি নিয়মিত ডাব, নারকেল, কলা এবং মৌসুমি বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে থাকেন। তার দোকানে পণ্যের নির্দিষ্ট কোনো মূল্য তালিকা নেই। দর কষাকষির মাধ্যমে তিনি পণ্য বিক্রয় করেন। এই বাজারে রফিকের দোকানের মতো আরও দোকান রয়েছে। তবে তার দোকানে ক্রেতার সমাগম লক্ষণীয়।এখানে দেখা যাচ্ছে, তিনি পন্য মূল্য নির্ধারণ করেন না। ক্রেতারা দর কষাকষির মাধ্যমে নিজেদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করে এবং পণ্য ক্রয় করে। যার প্রতিযোগিতার অনুসরণ ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি হিসেবে বিবেচিত। তাই বলা যায়, প্রতিযোগিতার ভিত্তিক মূল্য নির্ধারণ করায় প্রতিযোগিতার তুলনায় তাদের দোকানের ক্রেতাদের অধিক সমাগম ঘটতে সক্ষম হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রফিকের পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি উল্লেখপূর্বক এর যথার্থতা…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর