উদ্দীপকের হৃদয় কোম্পানির গৃহীত সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে গৃহীত সিদ্ধান্তটি হচ্ছে বিজ্ঞাপন। যাপনের জ্ঞানগত উপযোগ সৃষ্টিতে একটি যথার্থ সিদ্ধান্ত। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। পণ্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন পণ্য, সেবা ও ধারণার জ্ঞানগত উপযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের হৃদয় কোম্পানি তাদের নতুন টুথপেস্ট বাজারজাতকরণ করেছে। ক্রেতা আকর্ষণের জন্য টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি দিচ্ছে। ক্রেতাদের পণ্যটি সম্পর্কে জ্ঞান না থাকায় কোম্পানিটি বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হচ্ছে না। তাই কোম্পানি বিজ্ঞাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।এখানে দেখা যায়, তিনি পণ্যের প্রতি জ্ঞান প্রদানের জন্য বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করতে চান। উক্ত হাতিয়ারটি পণ্যের বৈশিষ্ট্য ক্রেতাদের কাছে তুলে ধরতে সক্ষম হবে।হলে তাদের বিক্রয় বৃদ্ধি পাবে। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতা সাধারনের নিকট প্রেরণ করা হয়। এর ফলে তাদের কাছে পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং কোম্পানি প্রতিযোগী পণ্যের তুলনায় নিজস্ব পণ্যকে অধিক আকর্ষণীয় করে তুলে ধরতে পারে। এছাড়া বর্তমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা অত্যধিক হওয়ায় বিজ্ঞাপনের কার্যকারিতা ও বৃদ্ধি পেয়েছে। তাই প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্তটি যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের হৃদয় কোম্পানির গৃহীত সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বলে তুমি ম…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর