এবিসি কোম্পানির বিকল্প কৌশল হতে পারে সৌজন্য পণ্য প্রদান বিদ্যমান পণ্যের নতুন সংস্করণ বাজারে উপস্থাপন বিভিন্ন প্রকার ছাড় ইত্যাদি।
বাজারে আবির্ভাব থেকে বিদায় গ্রহণ পর্যন্ত পণ্যের জীবন কালকে বিক্রয় ও মুনাফার ভিত্তিতে কতিপয় স্তরে ভাগ করা হলে তাকে পণ্যের জীবন চক্র বলা হয় পণ্যটি বাজারে প্রবেশ করলে এর জীবনকাল শুরু হয় আস্তে আস্তে পরিচিতি লাভ করে ও বিক্রয় বাড়ে একপর্যায়ে বিক্রয় ও মুনাফা সর্বোচ্চ হয় এরপর কমতে থাকে এবং শেষ পর্যায়ে বিক্রয় বন্ধ হয়ে যায় পণ্য জীবনের এ পর্যায়গুলো চক্রাকারে চলতে থাকে কোন পণ্য চিরকাল একইভাবে বাজারে টিকে থাকে না বাজারে পণ্য প্রবর্তনের পর কোম্পানির বিজ্ঞাপন দেয় ও প্রসার মূলক কাজ চালায় এতে বিক্রয় বাড়ে ও মুনাফা অর্জিত হয় এরপর অন্যান্য পণ্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এর বিক্রয় ও মুনাফার হ্রাস পায় পর্যায়ক্রমে পণ্যের চাহিদা বিক্রয় ও মুনাফা কমতে এবং একপর্যায়ে চাহিদা আর থাকে না এ অবস্থায় কোম্পানিকে পণ্যটির উৎপাদন বন্ধ করে দিতে হয় অথবা উদ্ভাবন বা প্রচলিত পণ্য পরিবর্তন করে নতুন পণ্য বাজারে ছাড়তে হয়।
উদ্দীপকের দেখতে পাই, ABC কোম্পানি গত ৫ বৎসর যাবৎ লিচুর জুস বাজারজাতকরণ করে আসছে। যথাযথ প্রচার এবং পণ্যের গুণগত মান ভালো হওয়ায় পণ্যটির বিক্রয় ধীরে ধীরে বেড়ে যায়। ২০২১ সালে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে দেখা গেল এক পর্যায়ে মুনাফা কমতে থাকে। ABC কোম্পানি এমতাবস্থায় পণ্য বিপণনে পৃথক কৌশল অবলম্বনে উদ্যোগী হন।যা পন্যকে বাজারে টিকিয়ে রাখার জন্য একটি সঠিক উদ্যোগ। উক্ত স্তরের পন্যকে বাজারে টিকিয়ে রাখতে বিপণনকারী যে সকল কার্যক্রম সম্পাদন করতে পারে তা হল: বাজার পরিমার্জন ও নতুন বাজারের প্রবেশ, পণ্যের গুনাগুন বৃদ্ধি, বৈশিষ্ট্য ও স্টাইল উন্নয়ন করা। এছাড়া পণ্যের নতুনত্ব আনায়ন করে বিজ্ঞাপন ও বিক্রয় প্রসার মূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।
উপরিউক্ত কার্যাবলীর দিকে উদ্যোগী হলে বিপণনকারী তার পণ্য থেকে মুনাফা লাভ করতে পারবেন বলে আশা করা যায়। তাই আমার মতে, ABC কোম্পানির উপরিযউক্ত কৌশল গ্রহণ করা উচিত।