দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন বন্ধুর ভূমিকা বেশি বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশে পণ্য বাজারজাত করা বন্ধুর অবদান বেশি। বিপণন হলে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ফেলো সৃষ্টি করে বিনিময় তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বিপণনের ক্ষেত্রে দুটি বিষয় জড়িত একটি হচ্ছে আমদানি এবং অপরটি রপ্তানি। আমদানি বলতে আমরা বুঝাই যে অন্য কোন দেশ থেকে নিজ দেশে পণ্য নিয়ে আসা অপরপক্ষে নিজের দেশে উৎপাদিত কোন বিদেশে রপ্তানি করা বা বিদেশে পাঠানো। এক্ষেত্রে আমদানি করার সময় আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার খরচ হয়ে যায় পক্ষান্তরে আমরা যখন কোন কিছু রপ্তানি করি তখন তা থেকে বৈদেশিক মুদ্রা আহরণ হয় এবং একটি দেশের অর্থনীতি সচল থাকে। যখন একটি দেশের অর্থনীতিতে রপ্তানিতে আমদানি বেশি হয়ে যায় তখন সে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পর্যবসিত হয় এক্ষেত্রে রপ্তানি বৃদ্ধি পেলে দেশের অর্থনীতি চাঙ্গা থাকে। উদ্দীপকে দেখা যায় চট্টগ্রামের দুই বন্ধু গার্মেন্টস ব্যবসায়ে জড়িত। এক বন্ধু মনির বিদেশ থেকে কাপড় সুতা, বোতাম ইত্যাদি আমদানি করে দেশের অভ্যন্তরে গার্মেন্টসের কাঁচামালের চাহিদা মেটায়। আরেক বন্ধু জসিম দেশে উৎপাদিত কাপড় দিয়ে টি-শার্ট ও জিন্স প্যান্ট তৈরি করে বিদেশি বাজারজাতকরণ করে। আমদানি ও রপ্তানি দুটি আন্তর্জাতিক বাণিজ্যের অন্তর্গত। দুটি কাজেই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমদানি দেশের পণ্যের ঘাটতি মেটালেও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন হয়। এছাড়াও একটি দেশের উন্নয়নের জন্য রপ্তানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে দুই বন্ধুর মধ্যে জসিমের অবদান বেশি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন বন্ধুর ভূমিকা বেশি বলে তুমি মনে কর? যু…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর