আজিজ বিপণনের কোন কাজ সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর ।
উত্তর: আজিজ প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কাজটি সম্পন্ন করেছে। সাধারণত পণ্যের ওজন আকার গুনাগুন ইত্যাদিকে বিবেচনায় নিয়ে যে কাজ করা হয় তাকে প্রমিতকরণ বলে। বাজারে বিদ্যমান ক্রেতারা একদিকে যেমন নানান ধরনের পণ্য প্রত্যাশা করে অন্যদিকে আবার তাদের প্রত্যাশার ক্ষেত্রে একই পণ্যের বিভিন্ন মানব প্রাধান্য পায় প্রত্যাশা তাদের ক্রয় ক্ষমতা সামাজিক মর্যাদা বয়স লিঙ্গ ইত্যাদির উপর নির্ভর করে ক্রেতাদের প্রয়োজন মনে রেখে পণ্যের বিশেষ গুনাগুন অনুসারে স্বতন্ত্র বৈশিষ্ট্য নির্ধারণ করাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ বলে। উদ্দীপকে দেখতে পাই, পটুয়াখালীর আজিজ একজন সফল চিংড়ি ব্যবসায়ী। তিনি চিংড়িকে মানের ভিত্তিতে A, B ও C গ্রেডে ভাগ করেন। A গ্রেডের চিংড়ি বিদেশে রপ্তানি করেন এবং B ও C গ্রেডের চিংড়িগুলো দেশের অভ্যন্তরে বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি পণ্য বিতরণ করার পূর্বে সেই পন্যকে মানের ভিত্তিতে বিভিন্ন অনুযায়ী মানদণ্ড তৈরি করেন এবং উক্ত মানদণ্ড অনুযায়ী সেগুলোকে বিভিন্ন গ্রেটে বিভক্ত করেন যা বিপণনের প্রমিতকরণ ও পর্যায়িতকরণের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
আজিজ বিপণনের কোন কাজ সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর