তুমি কি মনে কর অন্যান্য চিংড়ি ব্যবসায়ীদের উদ্যোগ, বৈদেশিক মুদ্রা অর্জন ত্বরান্বিত করবে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ আমি মনে করি চিংড়ি ব্যবসায়ীদের উদ্যোগে বৈদেশিক মুদ্রা অর্জন ত্বরান্বিত করবে। সাধারণত নিজ দেশে উৎপাদিত কোন পণ্য বা দেশের বাহিরে প্রেরণ করা হলে তাকে রপ্তানি বলে থাকে সাধারণত রপ্তানির মাধ্যমে আমরা বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। রপ্তানি একটি দেশের অর্থনীতির অনেক বড় পরিচালক কেননা রপ্তানির মাধ্যমে একটি দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যার ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা সচল থাকে এবং দেশের আমদানি অবস্থায় ও সচল থাকে। উদ্দীপকে উল্লিখিত পটুয়াখালীর আজিজ একজন সফল চিংড়ি ব্যবসায়ী তিনি চিংড়িকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এবং সর্বোচ্চ ক্যাটাগরি চিংড়ি বিদেশে রপ্তানি করেন লোক ক্যাটাগরি চিংড়িগুলো দেশের অভ্যন্তরে বিক্রয় করেন হাদিসের পদ্ধতিটি এলাকার আরো কয়েকজন চিংড়ি ব্যবসায়ীরা পছন্দ হয় তারাও আজিজের পদ্ধতি অবলম্বনে উদ্যোগী হন। আমদানি ও রপ্তানির দুটি আন্তর্জাতিক বাণিজ্যের অন্তর্গত। দুটি কাজই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমদানি দেশের পণ্যের ঘাটতি মেটালের রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন হয়। এছাড়াও একটি দেশের উন্নয়নের জন্য রপ্তানি বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একটি দেশ যত বেশি পণ্য রপ্তানি করতে পারে সে দেশ তত বেশি সমৃদ্ধ ও উন্নত হয়। তাই জনাব আজিজের পদ্ধতিটি এলাকার আরো কয়েকজন চিংড়ি ব্যবসায়ী কর্তৃক অনুসরণের ফলে রপ্তানি সম্প্রসারিত হবে, যা বৈদেশিক মুদ্রা অর্জন তুরান্বিত করবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর অন্যান্য চিংড়ি ব্যবসায়ীদের উদ্যোগ, বৈদেশিক মুদ্রা …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর