উদ্দীপকে উল্লিখিত 'দিদার লেদার হাউজ' কোন ধরনের ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তি অনুসরণ করছে? ব্যাখ্যা কর ।
উত্তর: দিদার লেদার হাউস জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ এর অন্তর্গত ভোক্তা বাজার কে অনুসরণ করে আসছে। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণ বলা হয়। জনসংখ্যা ভিত্তিক বা জনমিতিক বিভক্তিকরণের একটি গুরুত্বপূর্ণ চলক হলো বয়স। বয়স পরিবর্তনের সাথে সাথে ভোক্তাদের চাহিদা রুচিবোধ ও ক্রয় আচরণে পার্থক্য দেখা দেয় তাই বাজারকে বিভিন্ন বয়স ও জীবন চক্রের স্তরের ভিত্তিতে ভাগ করা হয়। উদ্দীপকে 'দিদার লেদার হাউজ' উন্নতমানের চামড়া দ্বারা আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে আসছে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্য বিক্রয়ের জন্য বাজারকে লেডিস ও জেন্টস তথা লিঙ্গ ভিত্তিতে বাজার বিভক্ত করেন ও তাদের লেডিস বাজার কে লক্ষ্য করে বিপণন কার্য সম্পাদন করে। যা বাজার বিভক্তি করনের জনসংখ্যা ভিত্তিক বিভক্তি করনের অন্তর্গত ভোক্তা বাজার কে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'দিদার লেদার হাউজ' কোন ধরনের ভোক্তাবাজার বিভক্তিক…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর