উদ্দীপকের আলোকে দিদার লেদার হাউজের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার সুপারিশসমূহ ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের আলোকে দিদার লেদার হাউজের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমার সুপারিশ হচ্ছে তাদের বাজারকে মনস্তাত্ত্বিক ভিত্তিতে বিভক্ত করা। কোন একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজার কে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তি করন বলা হয়। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ হলো সামাজিক শ্রেণী, জীবনভ্যাস বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার কে বিভিন্ন ভাগে ভাগ করা উদ্দীপকে দেখা যায়, 'দিদার লেদার হাউজ' উন্নতমানের চামড়া দ্বারা আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে আসছে। এতে করে প্রতিষ্ঠানটি বাজারে কিছু অংশ দখল করতে সমর্থ হয়। কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণি ও জীবনধাঁচের প্রতি বিবেচনা না করে বিপণন করায় কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে।এমতাবস্থায় তাদের উচিত ভক্তদের সামাজিক শ্রেণী ও জীবন ধাঁচের প্রতি বিবেচনা করে তাদের বিপণন বাজার বিভক্ত করা। যা ভোক্তাবাজার বিভক্তি করনের মনস্তাত্ত্বিক চলককে নির্দেশ করে। সম জাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ করে তাদের বিভিন্ন বিভাগে ভাগ করে কার্যকর বিপণন মিশ্রণ উন্নয়ন হচ্ছে বাজার বিভক্তি করনের মূল কারণ। সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা ও ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য ও মূল্য নির্ধারণ করতে হয়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যর ভিত্তিতে বাজার বিভক্তি করনের মাধ্যমে তারা তাদের বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দিদার লেদার হাউজের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর