উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব সুজন যে বাজারের ক্রেতা তাতে পণ্যমূল্য হ্রাস-বৃদ্ধিতে চাহিদার কোন প্রভাব পরিলক্ষিত হয়? সপক্ষে যুক্তি দেখাও ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর জনাব সুজন শিল্প বাজারের সদস্য। উক্ত বাজারে পণ্যের মূল্য হ্রাস বৃদ্ধি ঘটলে পণ্যের চাহিদার উপর প্রত্যক্ষ প্রভাব পড়বে যেসকল প্রতিষ্ঠান পুনরায় উৎপাদনের জন্য বা সমাজে পণ্য বা সেবা সরবরাহ দেওয়ার জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে শিল্প বাঁচার বা ব্যবসায় বাজার বলে এ বাজারকে আবার উৎপাদকের বাজারও বলা হয় উৎপাদক পুনর্ব্যবহার কারী বা পুনর বিক্রেতাদের নিয়ে ব্যবসায় বাজার গঠিত এ বাজারে ক্রেতারা মুনাফা অর্জন বা উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য পণ্য বা সেবা ক্রয় করে ক্রেতারা উৎপাদন কাজে ব্যবহারের জন্য পণ্য ক্রয় করে। উদ্দীপকে দেখতে পাই জনক সুজন রাজশাহীর আম উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহ করেন সংগৃহীত আম দিয়ে তিনি জুস তৈরি করে প্যাকেটজাত করে বাজারে বিক্রয় করেন।এখানে দেখা যাচ্ছে, ক্রয়ের বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনি শিল্প বাজারের ক্রেতা। যেহেতু তার ব্যবহৃত কাঁচামাল দিয়ে চূড়ান্ত পণ্য উৎপাদন করা হয় সেহেতু কাঁচামালের দাম হ্রাস বৃদ্ধি ঘটলে তার চূড়ান্ত পণ্যের মূল্য এর উপর প্রভাব পড়বে। এভাবে চূড়ান্ত পণ্যের মূল্য হ্রাস পেলে চাহিদা বাড়বে আবার বৃদ্ধি পেলে চাহিদা কমে যাবে। শিল্প বাজারের ক্রেতারা কাঁচামাল হিসেবে কোন দ্রব্য ক্রয় করলে তা থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করেন। এমতাবস্থায় শিল্প বাজারে কোন পণ্যের দাম হ্রাস ঘটলে উৎপাদন ব্যয় হ্রাস পাবে। একইভাবে শিল্প পণ্যের দাম বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। যা চূড়ান্ত পণ্যের বিক্রয় মূল্যের উপর সমান অনুপাতে প্রভাব ফেলবে। এই হ্রাস বৃদ্ধির মাধ্যমে পণ্যের চাহিদাও হ্রাস বৃদ্ধি ঘটবে।কেননা, আমরা জানি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন পণ্যের দাম বাড়লে তার চাহিদা হ্রাস পায় আবার দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। তাই বলা যায়, শিল্প বাজারে পণ্যের মূল্য হ্রাস বৃদ্ধি ঘটলে পণ্যের চাহিদার উপর তা প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ জনাব সুজন যে বাজারের ক্রেতা তাতে পণ্যমূল্য …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর