বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে বলা হয় পণ্য। মানুষের প্রয়োজন বা অভাব পূরণের উপযোগী যা কিছু বাজারে পাওয়া যায় তাই পণ্য। অন্যভাবে বলা যায় পণ্য হচ্ছে অভাব বা প্রয়োজনে সন্তুষ্টি বিধান করতে পারে এমন কিছু যা বাজারের মনোযোগ আকর্ষণ অর্জন ব্যবহার অথবা ভোগের জন্য উপস্থাপন করা যায়। সেবা ব্যক্তি স্থান কার্যক্রম সংগঠন এবং ধারণা ও পণ্য। যেমন অভিজ্ঞতা অর্জনের কোন ঘটনা কাজ করবে বিনোদনের জন্য টেলিভিশনের কোন চ্যানেলের অনুষ্ঠান দেখবে ছুটি কাটানোর জন্য কোথায় যাবে কোন সংগঠনকে চাঁদা দিবে কোন ধারণা গ্রহণ করবে ইত্যাদি বিষয়ে ভোক্তারা সিদ্ধান্ত নেয় তাই ভোক্তার কাছে এগুলো সবই পণ্য। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই সিলেট জেলা কেবল পাথরের জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে বড় বড় চা বাগান নৈসর্গিক সৌন্দর্যের জন্য সমগ্র সিলেট একটি পর্যটন কেন্দ্র এবং বিনোদন স্পট। জনাব সুমন সম্প্রতি সিলেটে বেড়াতে আসেন। এখানে উল্লেখ্য, পর্যটন কেন্দ্রটি এমন একটি স্থান যা মানুষের বিনোদনের অভাব পূরণ করতে পারে। এছাড়া উক্ত স্থানটি পর্যটকদের জন্য বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তাই জনাব সুমনের অভাব পূরণের ক্ষমতা অনুযায়ী উক্ত স্থানটিকে পণ্য হিসেবে বিবেচনা করা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে কী বলা হয়? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর