হোটেল 'সানমুন এবং হোটেল 'আকাশ সম্পর্কে জনাব সুমনের সন্তুষ্টি ক্রেতাভ্যালুর ভিত্তিতে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের সুমন হোটেল আকাশে গিয়ে তার ক্রেতা সন্তুষ্টি পূর্ণ হয়েছে। বিপণন হলে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলোকে তাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময় তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই যে সিলেট জেলা কেবল পাথরের জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে বড় বড় চা বাগান নৈসর্গিক সৌন্দর্যের জন্য সমগ্র সিলেট একটি পর্যটন কেন্দ্র এবং বিনোদন স্পট। জনাব সুমন সম্প্রতি সিলেটে বেড়াতে আসেন। তিনি 'সানমুন' নামে একটি হোটেলে উঠেন। কিন্তু এই হোটেলে টিভি ইন্টারনেট এবং গরম পানির ব্যবস্থা ছিল না। তাই পরের দিন তিনি হোটেল 'আকাশ' এ উঠেন। এই হোটেলে তিনি সব ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারেন। পূর্বের হোটেলের তুলনায় ব্যয় ১০% বেশি হলেও তিনি এখানে অবস্থান করে আরামদায়ক ভ্রমণ উপভোগ করেন। পণ্যের মান প্রাপ্ত সেবা ও মূল্যের সমন্বয় পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাকে ক্রেতা ভ্যালু বলে।পণ্যের মান ঠিক রেখে মূল্য বা খরচ বৃদ্ধি পেলে ক্রেতা ভ্যালু হ্রাস পায়।পন্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরই হলো ক্রেতা সন্তুষ্টি।প্রাপ্ত সুবিধার তুলনা করে ভোক্তার মাঝে যে আনন্দ অনুভূতি সৃষ্টি হয় তাকে ক্রেতা সন্তুষ্টি বলে।উদ্দীপকে একইভাবে হোটেল "সান মুন" এবং "হোটেল আকাশ" তাদেরকে তাদের জন্য ভ্যালু সৃষ্টি করার সচেষ্ট থাকে। কিন্তু হোটেল আকাশ উচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টি করতে সক্ষম হয়। ফলে পূর্বের হোটেলের তুলনায় তার ব্যয় বেশি হলেও হোটেল আকাশে অবস্থান করে আরামদায়ক ভ্রমণ উপভোগ করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
হোটেল 'সানমুন এবং হোটেল 'আকাশ সম্পর্কে জনাব সুমনের সন্তুষ্টি ক্রেতা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর