প্রতিযোগিতা মোকাবিলায় জনাব রফিকের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিযোগিতা মোকাবেলায় জনাব রফিক যেটি করেছে সেটি বিপণনের সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগের সাথে মিলে যায় এবং এ কাজটি সম্পূর্ণই যৌক্তিক। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময় তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বিপণনের বর্তমান যুগকে সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণনের যুগ বলা হয়। ২০০০ সালের পর থেকে এই যুগের সূচনা হলেও আমাদের দেশে ২০১০ সালের পর থেকে বিপণনকারীরা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: অনলাইন মার্কেটিং, facebook, youtube, টুইটার, ইয়াহু, google, whatsapp ইত্যাদি ব্যবহার করে পণ্য ও সেবার প্রচার করতে থাকে। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই জনাব রফিক 'ঝিলিক ফ্যাশন হাউজ এর স্বত্বাধিকারী। তিনি সবসময় ক্রেতাদের চাহিদা অনুসারে তাদের রুচি ও পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক তারা ফ্যাশন হাউজে বিক্রয় করেন। ক্রেতারা এখান থেকে পোশাক ক্রয় করে সন্তুষ্ট। সম্প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় তিনি SMS ও Facebook এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেন। এতে অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের সাথে জনাব রফিকের সুসম্পর্ক সৃষ্টি হয়। ফলে তিনি প্রত্যাশিত টার্গেট পূরণে সক্ষম হন। উদ্দীপকে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ কার্যক্রম গ্রহণ করে। এতে প্রতিষ্ঠানটি অল্প কিছুদিনের মধ্যেই তাদের টার্গেট পূরণ করতে সক্ষম হয়। কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি চাহিদা ও পছন্দ ইত্যাদি সম্পর্কে প্রতিনিয়ত অবগত হওয়ার পাশাপাশি প্রতিযোগীর অবস্থান সম্পর্কে জানতে পারে। ফলে প্রতিষ্ঠানটি প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে বাজারে নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে এসে সাফল্যের সাথে টিকে থাকতে পারবেন। তাই বলা যায়, প্রতিযোগিতা মোকাবেলার জন্য রফিক এর ব্যবহৃত বিপণন ক্রম বিকাশে সামাজিক যোগাযোগ যুগের যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতা মোকাবিলায় জনাব রফিকের সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? তোমার …
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর