'ফ্যাশন কর্ণার' কর্তৃপক্ষের শাখা খোলার পরিকল্পনা কতটা সমর্থনযোগ্য বলে তুমি মনে কর কর?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফ্যাশন কর্নারের শাখা খোলার সিদ্ধান্তটি যৌক্তিক। যখন কোন উৎপাদনকারী বা ব্যবসায়ী দেশে বা বিদেশের বিভিন্ন শহরে নিজস্ব ব্যবস্থা দিনে একই ধরনের বহুসংখ্যক খুচরা দোকান প্রতিষ্ঠা করে ভোক্তাদের নিকট বিক্রয় করে তখন তাকে বহু শাখা বিপনী বলে। বহু শাখা বিপণনের মাধ্যমে সাধারণত প্রথমত ব্যবসায় সম্প্রসারিত হয়। আর ব্যবসায়িক কেন্দ্র যত সম্প্রসারিত হবে তত বেশি ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হবে। এক্ষেত্রে বিক্রয় বৃদ্ধির পাশাপাশি ভোক্তা সন্তুষ্টি বিধান করে আরো বেশি মুনাফা অর্জন হবে। উদ্দীপকের ঢাকার উত্তরাতে অবস্থিত 'ফ্যাশন কর্ণার' নান্দনিক ডিজাইনের পোশাক প্রস্তুত করে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে। প্রতিষ্ঠানটি গুণ ও মানভেদে ছেলে, মেয়ে ও শিশুদের জন্য আলাদা আলাদাভাবে পণ্য সাজিয়ে বিক্রি করে। ক্রেতারা তাদের পছন্দমতো পণ্য সহজেই কিনতে পারে। এতে চাহিদার সাথে সাথে বিক্রির চাপ বেড়ে যায়। এ কারণে 'ফ্যাশন কর্ণার' কর্তৃপক্ষ শহরের কয়েকটি স্থানে শাখা খোলার পরিকল্পনা করে।এখানে দেখা যাচ্ছে, তাদের পণ্যের বিক্রয় এর পরিমাণ বৃদ্ধি পায়। যার ফলে একটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সেবা দিতে গিয়ে তারা কাজের চাপ অনুভব করছে। এই অবস্থায় বাড়তি চাহিদা পূরণের জন্য বিভিন্ন শাখা খুলে গ্রাহকদের সেবা প্রদানের পরিকল্পনাটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'ফ্যাশন কর্ণার' কর্তৃপক্ষের শাখা খোলার পরিকল্পনা কতটা সমর্থনযোগ্য ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর