ঝিলিক ফ্যাশন হাউজের কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঝিলিক ফ্যাশন হাউজের কার্যক্রম বিপননের ভোক্তা মুখী প্রক্রিয়া সাথে সাদৃশ্যপূর্ণ। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময় তাদের নিকট হতে ভ্যালু অর্জুনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ভোক্তাকে ঘিরে সামগ্রিক বিপণনের কাজ সম্পন্ন হয়। ভোক্তারাই রাজা এরূপ দর্শনের ভিত্তিতে ভোক্তাদের প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়। বিপণন কে ভোক্তা মুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে দেখতে পাই জনাব রফিক 'ঝিলিক ফ্যাশন হাউজ এর স্বত্বাধিকারী। তিনি সবসময় ক্রেতাদের চাহিদা অনুসারে তাদের রুচি ও পছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক তারা ফ্যাশন হাউজে বিক্রয় করেন। ক্রেতারা এখান থেকে পোশাক ক্রয় করে সন্তুষ্ট। জনাব রফিকের উক্ত কার্যক্রম গুলো সবই ভোক্তা কেন্দ্রিক, যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ঝিলিক ফ্যাশন হাউজের কার্যক্রম বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ঝিলিক ফ্যাশন হাউজের কার্যক্রম বিপণনের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ রয…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর