উদ্দীপকের ১ম কাজটির ব্যর্থতার কারণে পরবর্তী কাজটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। " তুমি কি একমত? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ প্রথম কাজটির ব্যর্থতার কারণে পরবর্তী কাজটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে উক্তিটির সাথে আমি একমত।কেননা উদ্দীপকের প্রথম কাজটি হচ্ছে ক্রয় এবং পরবর্তী কাজটি হচ্ছে বিক্রয়। আর উত্তম ক্রয়, বিক্রয়ের অর্ধেক। ক্রয় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় ক্রয় বিপণন প্রক্রিয়ায় বিপণন সংশ্লিষ্ট কাজ একই সাথে সংঘটিত হয় তাই ক্রয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে বিক্রয় করা অনেক সহজ হয়। উত্তম ক্রয়-বিক্রয়ের অর্ধেক এর কারণ হলো সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায় এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ উৎপাদন খরচ হ্রাস ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয় ফলে বিক্রয় কাজ অতি দ্রুত সম্পাদন করা যায় উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয় এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয় এ কারণে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক বলা হয়। উদ্দীপকে দেখতে পাই আবির একটি কোম্পানির ব্যবস্থাপক তিনি ক্রেতার চাহিদা ক্ষমতা মূল্য ও সরবরাহের সাথে জড়িত বিপণনের প্রথম কাজ অর্থাৎ ক্রয় কাজটি গুরুত্বপূর্ণ সাথে সম্পন্ন করতে সক্ষম হয়নি ফলশ্রুতিতে বিপণনের দ্বিতীয় কাজ অর্থাৎ বিক্রয় কাজটি ভোক্তার সন্তুষ্টি ক্রেতা সন্তুষ্টি ও মুনাফার জন্য ব্যর্থ হয়েছে। তাই বলা যায়, প্রথম কাজটি ব্যর্থতার কারণে পরবর্তী কাজটি ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ১ম কাজটির ব্যর্থতার কারণে পরবর্তী কাজটি ব্যর্থতায় পর্যবস…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর