ক্রেতাদের পছন্দ অনুসারে কমলা পেতে উদ্দীপকে যে বিপনন কাজটি সম্পন্ন করা হয়েছে তার যথার্থতা তুলে ধরো
উত্তর: ক্রেতাদের পছন্দ অনুসারে কমলা পেতে পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করা হয়েছে, যা যথার্থ হয়েছে। পণ্যের মান নির্দিষ্ট করাকে প্রমিতকরণ বলে। এ মান বা বৈশিষ্ট্য অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। মি. সামসু বান্দরবানে একটি কোল্ডস্টোরেজ গড়ে তোলেন। পাহাড়ি চাষি ও ব্যবসায়ীরা অনেকেই এখানে কমলা সংরক্ষণ করেন। এ সংরক্ষণ বিক্রয়ের পূর্ব পর্যন্তই করা হয়। তবে বিক্রয়ের পূর্বে ব্যবসায়ীরা কমলাকে প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে নানান ভাগে ভাগ করে। ফলে ক্রেতারা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বাজার হতে কমলা কিনতে পারে। এতে চাষি এবং ব্যবসায়ী উভয়েই কমলার উপযুক্ত মূল্য পেয়ে থাকে। কমলার মান নির্ধারণ করা হচ্ছে প্রমিতকরণ। যেমন: কাঁচা-পাকা, আকার, প্রকৃতি ইত্যাদি হলো কমলার মান। এ বৈশিষ্ট্য অনুসারে কমলাকে ভাগ করলে তাকে বলে পর্যায়িতকরণ। যেমন; কাঁচা ও পাকা কমলাকে আলাদা করা কিংবা আকার অনুযায়ী ছোট, মাঝারি ও বড় কমলা আলাদা করা। এতে করে প্রতিটি শ্রেণির কমলার জন্য আলাদা দাম নির্ধারণ করা সম্ভব হয়। আর যে ক্রেতা যেমন কমলা চায়, যেমন: কেউ ছোট কমলা, কেউবা বড় কমলা, সে তেমন কমলাই কিনতে পারে। এক্ষেত্রে মূল্য নিয়েও ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করে। যদি সব ধরনের কমলা একসাথে থাকত, তাহলে কেউ বড় আকারে কমলা নিতে চাইলে তা পেত না। সুতরাং ক্রেতা চাহিদা পূরণে পর্যায়িতকরণ কাজটির ভূমিকা যথোপযুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ক্রেতাদের পছন্দ অনুসারে কমলা পেতে উদ্দীপকে যে বিপনন কাজটি সম্পন্ন ক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর