উদ্দীপকে এস. আলমের গাড়ি কেনার বিষয়টি প্রয়োজন নাকি চাহিদা- ব্যাখ্যা করো।
উত্তর: এস আলমের গাড়ি ক্রয়ের বিষয়টি হলো চাহিদা। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, তা ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অন্যদিকে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। আর অভাব ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করলে তা চাহিদায় পরিণত হয়। এস আলম দিনাজপুরের একজন ধনাঢ্য ব্যক্তি। সম্প্রতি তিনি মনে করছেন তার একটি গাড়ি থাকা দরকার। ধনাঢ্য ব্যক্তি হওয়ায় তার গাড়ি ক্রয়ের সামর্থ্য আছে এবং তিনি গাড়ি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে রাজি আছেন। তাই গাড়ি ক্রয়ের জন্য সোনালী ব্যাংকে তিনি ২০ লক্ষ টাকার একটি চেক পাঠান। গাড়ি ক্রয়ের আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং ইচ্ছা থাকা চাহিদার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, এস আলমের গাড়ি ক্রয়ের বিষয়টি চাহিদার অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে এস. আলমের গাড়ি কেনার বিষয়টি প্রয়োজন নাকি চাহিদা- ব্যাখ্যা …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর