জনাব মেহের আলী আম বিক্রির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মেহের আলী আম বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছেন। পণ্য ক্রয় করলে পণ্যের স্বত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার কাছে হস্তান্তরিত হয়। এভাবে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। জনাব মেহের আলী একজন স্বনামধন্য আম ব্যবসায়ী। তিনি দেশের বিভিন্ন অঞ্চল হতে আম সংগ্রহ করে নিজের দোকানে বিক্রয় করেন। ক্রেতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে আম ক্রয় করে। ক্রেতারা আম ক্রয় করার পূর্বে আমের স্বত্ব বিক্রেতার নিকট থাকে। আম ক্রয় করা মাত্র আমের স্বত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। তাই বলা যায়, জনাব মেহের আলী আম বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মেহের আলী আম বিক্রির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর