জনাব মেহের আলী কোন্ডস্টোরেজ স্থাপনে ব্যাংক ঋণ নেওয়া, ব্যবসায় সফলতার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: জনাব মেহের আলীর কোল্ডস্টোরেজ স্থাপনে ব্যাংক ঋণ গ্রহণের সিদ্ধান্ত তার ব্যবসায়ের সফলতার ক্ষেত্রে একটি উপযুক্ত পদক্ষেপ। ব্যবসায় প্রতিষ্ঠানে যেকোনো সময় অর্থের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে থাকে, যা প্রতিষ্ঠানের জরুরি মুহূর্তে বিশেষ সহায়ক। জনাব মেহের আলী একজন স্বনামধন্য আম ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান হতে আম সংগ্রহ করে মতিঝিলে দোকানের মাধ্যমে বিক্রয় করেন। তিনি আমে কোনো কেমিক্যাল ব্যবহার করেন না। তাই অনেক আম পচে যায়। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি ব্যাংক হতে ঋণ নিয়ে কোল্ডস্টোরেজ নির্মাণের কথা ভাবছেন। জনাব মেহের আলী ঋণ গ্রহণ করলে তিনি একটি আধুনিক কোল্ডস্টোরেজ স্থাপন করতে পারবেন। এতে তার সংরক্ষিত আম পচবে না। তাছাড়া তিনি মৌসুমে বেশি পরিমাণ আম এনে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করে পরবর্তিতে তা সরবরাহ করতে পারবেন। এতে তার ব্যয় কম হবে এবং মুনাফা বাড়াতে সহায়তা করবে। তাছাড়া তিনি চাইলে অন ব্যবসায়ীদের আম সংরক্ষণের মাধ্যমে বাড়তি আয়ের মাধ্যম সৃষ্টি করতে পারবেন। এভাবে তার ব্যবসায় সম্প্রসারিত হবে। তাই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা তার সফলতার ক্ষেত্রে খুবই যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মেহের আলী কোন্ডস্টোরেজ স্থাপনে ব্যাংক ঋণ নেওয়া, ব্যবসায় সফলতার…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর