উল্লিখিত উদ্দীপকে জনাব মারুফা বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন?
উত্তর: জনাব মারুফা জনসংখ্যাভিত্তিক বাজার বিভক্তিকরণের বয়স চলকটি ব্যবহার করেছেন। বয়সের পার্থক্যের কারণে ভোক্তার প্রয়োজন, পছন্দ, বুচি, চাহিদা ইত্যাদিতে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন: শিশুদের এবং বয়স্ক মানুষের চাহিদা, রুচি, পছন্দ এক নয়। তাই বাজার বিভক্তিকরণের বয়স একটি গুরুত্বপূর্ণ চলক। জনাব মারুফা উন্নতমানের সুতা ক্রয় করে জামদানি শাড়ি তৈরি করেন। তিনি বয়স অনুযায়ী মানসম্মত শাড়ি তৈরি করেন। এতে চারদিকে তার ব্যাপক সুনাম সৃষ্টি হয়েছে। তরুণীরা ফ্যাশনেবল ডিজাইন এবং রঙিন জামদানি শাড়ি ক্রয়ে আগ্রহী। অন্যদিকে মধ্যবয়স্ক বা বৃদ্ধা মহিলারা মানস্মত টেকসই শাড়ি আশা করেন। জনাব মারুফা বয়সের পার্থক্য ও চাহিদার এই বিষয়গুলো মাথায় রেখেই শাড়ি তৈরি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে জনাব মারুফা বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর