মধ্যম আয়ের মানুষের জন্য জামদানি শাড়ি তৈরিতে মারুফা কতটুকু সফলকাম হবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: মধ্যম আয়ের মানুষের জন্য জামদানি শাড়ি তৈরিতে মারুফা আশানুরূপ সাফল্য অর্জন করবেন বলে আমি মনে করি। সামাজিক শ্রেণির ভিত্তিতে বাজার বিভক্ত করা যায়। যেমন: উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি। উচ্চবিত্ত শ্রেণির মানুষেরা বিলাসবহুল পণ্য আশা করে। মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা সাধারণত মিতব্যয়ী হয়। আবার, নিম্নবিত্ত শ্রেণির মানুষেরা প্রয়োজন ছাড়া কোনো পণ্যই ক্রয় করে না। জনাব মারুফা উন্নতমানের সুতা ক্রয় করে জামদানি শাড়ি তৈরি করেন। বয়স অনুযায়ী শাড়ি তৈরি করায় বাজারে তার শাড়ির বেশ সুনাম সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে মধ্যম আয়ের মানুষের জন্য শাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। মধ্যম আয়ের মানুষেরা সাধারণত মিতব্যয়ী হয়। তাই তারা সাশ্রয়ী মূল্যে উন্নত মানের টেকসই শাড়ি ক্রয়ে আগ্রহী হয়। জনাব মারুফা দেশীয় প্রযুক্তি ব্যবহার করলে তার উৎপাদন খরচ কম হবে এবং পরিচালন ব্যয়ও হ্রাস পাবে। তাছাড়া তার একার পক্ষে উচ্চ, মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য শাড়ি তৈরি সম্ভব নয়। কারণ এজন্য প্রচুর মূলধন এবং উন্নত প্রযুক্তির দরকার হয়। তাই তিনি মধ্যম আয়ের মানুষকে বেছে নিয়েছেন, যা তার ব্যবসায়ের জন্য লাভজনক হবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মধ্যম আয়ের মানুষের জন্য জামদানি শাড়ি তৈরিতে মারুফা কতটুকু সফলকাম হব…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর